মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেব না : শেখ হাসিনা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩১, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১ পৌষ ১৪৩০

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দিন-রাত পরিশ্রম করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর তারা (বিএনপি-জামায়াত) আসে ধ্বংস করার জন্য। কাজেই তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অগ্নিসন্ত্রাসীদের ধরে পুলিশে দিতে হবে। মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসে জনগণের সেবা করতে। জাতির পিতাকে হত্যা করার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা এসেছিল লুটপাট করতে। লুটপাট, সন্ত্রাস-জঙ্গিবাদ- এগুলোই ছিল তাদের কাজ। তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন। প্রতিটি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত থেকেছে। একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই স্থিতিশীলতা অনেকেই চায় না।

সরকারপ্রধান বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে যেসব দল উঠে এসেছে তারা মানুষের শান্তি দেখতে পারে না। যে কারণে অগ্নিসন্ত্রাস করছে, বাসে-ট্রেনে আগুন দিচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিএনপি-জামায়াত ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলে দিয়েছে। যাতে ট্রেনের বগি পড়ে গিয়ে মানুষ মারা যায়। মানুষ মারার ফাঁদ তারা তৈরি করে দিয়েছে। এর থেকে ঘৃণার আর কী থাকতে পারে। অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও এটাই নাকি তাদের আন্দোলন। মানুষের জন্য আমরা রাজনীতি করি, মানুষকে মেরে কিসের আন্দোলন, সেটাই আমার প্রশ্ন।

তিনি বলেন, বাংলাদেশে কেউ ভূমিহীন, কেউ গৃহহীন থাকবে না। প্রত্যেকেরই একটা ঘর হবে। রংপুর বিভাগের প্রায় প্রতিটি উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হয়েছে। এভাবে দেশের ৩৪টি জেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত। বাকি জেলাগুলোও খুব অল্পসময়ে আমরা ভূমিহীন-গৃহহীন মুক্ত করে দিতে পারব।

এর আগে, মিঠাপুকুর ও তারাগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের জীবনমান উন্নত করেছে। আওয়াম লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দিন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার