সাংবাদিকদেরও শাস্তির আওতায় আনার চিন্তা-ভাবনা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৮, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১ পৌষ ১৪৩০

অপসাংবাদিকতা করলে আজ হোক বা কাল তার প্রতিবিধান হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম। তিনি বলেন, এখন সভা করে প্রতিবাদ জানানো হচ্ছে, আগামীতে তা শাস্তির আওতায় আনা হবে। সমাজে নানা অপতৎপরতা আছে, এর মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বগুড়া জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

দেশে বিভিন্ন পেশাজীবীদের তালিকা থাকলেও সাংবাদিকদের কোনো তালিকা নেই জানিয়ে মো. নিজামুল হক নাসিম বলেন, এ কারণেই সাংবাদিকদের তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। তবে দুঃখজনক হলো প্রায় দুই বছরে ৬৪ জেলার মধ্যে মাত্র ৩৩টি জেলার তালিকা পাওয়া গেছে। আর ঢাকা থেকে শুধু একটি পত্রিকা ছাড়া আর কেউ তালিকা দেয়নি। তবে অবশ্যই এই তালিকা প্রণয়ন করা হবে।

ওয়েজ বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, সরকার ওয়েজ বোর্ড প্রণয়ন করেন সাংবাদিকদের স্বার্থে কিন্তু তার বিরোধিতা যারা করেন বা করছেন তারাও কিন্তু সাংবাদিক। তবে ওয়েজ বোর্ড কোনোভাবেই আটকে রাখা সম্ভব হবে না, তা বাস্তবায়ন হবেই। কর্মশালা শেষে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার। মুখ্য আলোচক ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

বক্তব্য দেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আখতারুজ্জামান ও আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ, জি এম সজল প্রমুখ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার