তত্ত্বাবধায় ব্যবস্থা মরে গেছে: কাদের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৪, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১ পৌষ ১৪৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায় ব্যবস্থাকে বিএনপি বিকৃত ও ধ্বংস করেছে। এ ব্যবস্থা বাতিল আওয়ামী লীগ করেনি, করেছে বিচার বিভাগ। এ ব্যবস্থা মরে গেছে। একে জীবিত করার আর প্রয়োজন নেই। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্ব সংকটের আবর্তে খাবি খাচ্ছে। আমরাও কঠিন সময় পার করছি। বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন নয়। বিশ্ব সংকটের প্রতিকূল সময়ে আমাদের নির্বাচন করতে হচ্ছে। নির্বাচন দিয়েই সংবিধান রক্ষা করতে হবে। এর কোনো বিকল্প নেই।

কাদের বলেন, মিছিল মিটিং দিয়ে নয়, কয়েকটি দল সন্ত্রাস–নাশকতা করে নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বানচালে যে ভয়াবহ সহিংসতা চালানো হচ্ছে, তা বিরল ঘটনা। হত্যা আর ষড়যন্ত্রের এই রাজনীতি যারা এ দেশে চালু করেছে তারা গণতন্ত্রের বিকাশধারা ব্যাহত করবে এটাই স্বাভাবিক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে ফ্রি, ফেয়ার, নিউট্রাল নির্বাচনের বিকল্প নেই। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে মাত্র।

তিনি বলেন, বিএনপিসহ অন্য দলগুলো আসলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। বিরোধী দলকে বাইরে রেখে আমরা নির্বাচন করতে চায় না। কিন্তু তারা না থাকার পরও একটা উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। কোনো অবস্থায়ই নির্বাচন ব্যাহত হতে দেওয়া যাবে না। ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। যারা বাধা দেবে, তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কেউ পরিবেশ নষ্ট করলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ কমিশনকে অকুণ্ঠ সমর্থন জানাবে। যেসব এজেন্ট বুথে অবস্থান করে দলের প্রতি অতি ভালোবাসা দেখাতে গিয়ে শৃঙ্খলা ভঙ্গ করে, দলের বদনামের কারণ হয়, তাদের দরকার নেই। নির্বাচন নিয়ে আমরা কোনো বদনাম নিতে চাই না। শেখ হাসিনা চান, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার