‘উদ্দেশ্য একটাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৭, রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯ পৌষ ১৪৩০

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য একটাই, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করা। মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা মূলত কি ধরনের প্রতিকূলতার মধ্যে পড়েন তা আলোচনা করে সমাধান করা। রোববার (২৪ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলার প্রিজাইডিং অফিসার এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা জানান, সারা বিশ্বের কাছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করার একটি বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছে বর্তমান কমিশন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ প্রার্থী এবং ভোটার সকলেরই সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে অবাধ ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব। সেই লক্ষ্যে বর্তমান কমিশন দেশের সব এলাকাতে গিয়ে সভা করছে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করছে।

তিনি বলেন, জুডিশিয়াল বিচারকের নেতৃত্বে ইলেকট্রোরাল কমিটিও নির্বাচন পর্যবেক্ষণ করছে। এ কমিটি অভিযুক্ত প্রার্থীদের কারণ-দর্শানোর নোটিশ করছে, সতর্ক করছে। নির্বাচন কমিশন প্রয়োজনে অভিযুক্ত প্রার্থীদের আর্থিক দণ্ড প্রদান করবে, এমনকি প্রার্থিতাও বাতিল করতে পারে।

তিনি আরও বলেন, যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধমকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি অবলম্বন করছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলার সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির, রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার