এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে : তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪০, রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯ পৌষ ১৪৩০

তথ‍্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বড় বড় সড়ক হয়েছে। যারা ভোট বর্জনের কথা বলে তারা আমাদের করা সড়কের গর্তও ভরাট করতে পারবে না। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক) আসনে পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, যারা ভোট বানচাল করতে চায়, যারা গাড়িতে-ট্রেনে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের সাধারণ মানুষ বর্জন করেছে। সাধারণ মানুষের কাছে যাওয়ার মুখ তাদের আর নেই। আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে ভোট বর্জনকারী আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে হাজার হাজার মানুষ ভাতা পাচ্ছে। ভাতা দেওয়ার ক্ষেত্রে আমরা কে কোন দল করে তা কখনো দেখিনি। দল বিবেচনায় কাউকে কখনো ভাতা দেওয়া হয়নি। তাই আগামী ৭ তারিখের ভোটেও আপনারা দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেবেন এই প্রত্যাশা করি।

এ সময় তিনি উপজেলার হাজারীহাট, মধ‍্য পারুয়া, কাটাখালী, উত্তর পারুয়া, রাজার হাট, ধামাইর হাট, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ‍্যালয় সংলগ্ন সড়ক প্রাঙ্গণ, আলম শাহ পাড়া, মোগলের হাটসহ অন্তত ছয়টি ইউনিয়নে বিভিন্ন পথসভা ও ধর্মীয় অনুষ্ঠানে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব‍্য দেন।

তিনি বলেন, আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন এবং দলের উচ্চপদ দিয়েছেন। এরপরও আমি প্রতি সপ্তাহে চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়ায় আসি। অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররাও এলাকায় থাকেন না। গত ১৫ বছর ধরে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাঙ্গুনিয়ার সব মানুষের জন‍্য আমার দুয়ার খোলা রেখেছি, দলমত নির্বিশেষে সবার খেদমত করেছি, সবার পাশে থাকার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি তা কখনো দেখিনি। এখন আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আপনারা আমার জন‍্য আপনাদের দুয়ারটা খোলা রাখবেন। এ সময় তিনি আগামী ৭ জানুয়ারি তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস‍্য নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা স্বজন তালুকদার, মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, বেদারুল আলম চৌধুরী বেদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, আহমদ ছৈয়দ তালুকদার, রফিকুল ইসলাম তালুকদার, দানু মিয়া, মো. নূর উল্লাহ, আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার