বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন, যা বলল প্রেস উইং

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৬, শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১৭ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় যে, ভারতের গণমাধ্যমটি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেওয়ার জন্যই এই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, আনন্দবাজার তাদের প্রতিবেদনে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়িয়ে জনগণ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

প্রেস উইংয়ের পোস্টে আরও উল্লেখ করা হয় যে, ভারতীয় গণমাধ্যম বেনামি ব্যক্তির উদ্ধৃতি দিয়ে ভুল ও বানোয়াট তথ্য প্রচার করছে, যার কোন বাস্তব ভিত্তি নেই। এই ধরনের প্রতিবেদনগুলি বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে অসত্য ও ভিত্তিহীন গল্প তৈরি করছে, যা কোনো বলিউড রোমান্টিক কমেডি সিনেমার গল্পের মতো।

প্রেস উইং তাদের পোস্টে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা যেন নিজেদের সাংবাদিকতা পেশায় প্রমাণিত তথ্যের ভিত্তিতে কাজ করেন এবং অন্য দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণার অংশ না হন।

উল্লেখ্য, আনন্দবাজার পত্রিকা গত ৩০ জানুয়ারি ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ধারণা দেওয়া হয় যে বাংলাদেশে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান করতে পারে এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার