পদ ছেড়েই রাজনীতি করবে উপদেষ্টারা জানালেন আসিফ মাহমুদ
ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৮, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া
উপদেষ্টাদের কেউ যদি রাজনীতি করতে হয় তাহলে সরকারের উপদেষ্টা পদ ছেড়েই করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
পাঠকদের জন্য তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:
সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনপ্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে।
একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি/সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির/চাপ প্রয়োগ করা অনুচিত।