সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই, দু'টো একসাথে চলতে পারে: মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০১:৪৮, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই এবং দু'টি একসাথে চলতে পারে। তিনি রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তার মতে, ঐক্যমত ছাড়া কোনো কিছু সম্ভব নয়।

তিনি আরও বলেন, সংস্কার চলবে নির্বাচনের সাথে। নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, সে সরকার সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে। বিএনপি, তার দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছে, প্রতিটি সংস্কার তারা এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে কোনো বাধা নেই।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য সংস্কারের কাজ শুরু করেন। তার হাতেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং কৃষি ও শিল্পে বিপ্লব ঘটে।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এবং আজ সেই দল বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের পর তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নেন এবং তাকে আরও শক্তিশালী ও সংগঠিত করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন, এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন নেতৃত্ব দিচ্ছেন, যারা হাসিনা-ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার