মেডিকেল কলেজে আসন নয়, শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:১০, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩১
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, সরকার মেডিকেল কলেজে আসন বাড়ানোর পরিবর্তে শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে। তিনি আজ শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, বরং আমাদের শিক্ষার মান ঠিক রাখতে সক্ষম শিক্ষক নিয়োগ করতে হবে। যদি আমরা ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে?" তিনি আরও বলেন, সরকার সম্ভবত সরকারি মেডিকেল কলেজ দিয়ে এই উদ্যোগ শুরু করবে।

মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন হলে সরকারি মেডিকেল কলেজগুলোর সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজগুলোর সমন্বয় করা হবে।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রক্রিয়ায় প্রশ্নফাঁসের কোনো সমস্যা হয়নি। তিনি প্রশ্নফাঁসের খবরকে গুজব হিসেবে দাবি করেন।

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার