ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই : ড. ইউনূস

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৯:৩৭, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে না করতে পারলে তার উদ্দেশ্য ব্যাহত হবে এবং ঘোষণাপত্রের কোনো প্রয়োজন নেই। তিনি আজ (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, "৫ আগস্টের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে না পারলে আমরা যেভাবে ঐক্য প্রতিষ্ঠা করেছিলাম, তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।" তিনি আরো বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং এই একতার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নতি সম্ভব হবে।

বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এবং ড. ইউনূস সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, মাঝখানে ছাত্ররা এসে বলল তারা একটি ঘোষণা দেবে। সেখানে আমাকেও থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কী ঘোষণা দিচ্ছে। শুনে আমি বললাম এটা হবে না। আমার যাওয়া হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেদিনের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি। কেউ বলেনি তুমি অমুক, আমি অমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে। এটা পরিষ্কার। এটা না করলে ঠিক হবে না। 

তিনি বলেন, যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে এটার অবমাননা হবে। তারা খুশি হয়নি আমার কথায়। কিন্তু ক্রমেই তারা বুঝল, ৫ আগস্ট যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবে করতে হবে। একত্রে করতে হবে। সে কথা থেকেই এ আলাপ শুরু কীভাবে একত্র করা যাবে। আজকের আলোচনাটাও এটাকে কেন্দ্র করে হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হবে। এটার দরকারও নাই। দরকারটা হলো ওটুকু স্মরণ করে দেওয়া, আপনাকে দেখে আমার সাহস আসে। সবার মনে সাহস আসে। সারা দেশ চমকে উঠবে যে, আমরা জেগে আছি। আমাদের অনুভূতি ভোঁতা হয়ে যায়নি চাঙ্গা আছে। জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে আছি। 

‘সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই’ রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, দোয়া করবেন, আমি যতদিন আছি এ একতা নিয়ে থাকব। কাজেই সেই পথে আমাদের চলতে হবে। আমাদের সেই সাহসটা আপনারা দেন যখন আপনাদের সঙ্গে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদের দেখে। ৫ আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি। এখন কীভাবে সেটা মানুষের সামনে প্রকাশ করবো, ৫ আগস্টের পুনঃপ্রতিষ্ঠা করব সেটাই আসল কাজ। গুরুত্বপূর্ণ বিষয়ে যদি সর্বসম্মতিভাবে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি তাহলে দেশের জন্যও ভালো, আন্তর্জাতিকভাবেও ভালো। 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে’র সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দীন পাটোয়ারি, আখতার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার