নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যা বললেন বদিউল আলম

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৫, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, এটা নিশ্চিত করেই বলা যায়, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। কারণ ইভিএম খুবই দুর্বল যন্ত্র। আর নির্বাচনে কোনো যন্ত্র ব্যবহার করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত খুবই জরুরি। বিগত সময়ে যা সম্পূর্ণ অনুপস্থিত ছিলো।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অতীতে যারাই নির্বাচনকে বির্তকিত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তার জন্য সুপারিশ করবে এই সংস্কার কমিশন। যারা বিগত নির্বাচনকে বিতর্কিত করেছেন, কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিনিধি ও আইনশৃঙ্খলা ও নির্বাচন অফিসের প্রতিনিধিরা অংশ নেন।

বিগত সময়ে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে ইসিকে দায়বদ্ধ করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত করে অপরাধ করেছে, যারাই এই নির্বাচন বিতর্কিত করেছে, নির্বাচনের কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায় তাহলে অন্যায়কে উৎসাহিত করা হয়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার