অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর হতে পারে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৩, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নাম পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নাম ধারণ করা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে বলে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান বাতিল করে উচ্চ আদালতের রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আজকের রায়ের মধ্যে বলেছেন অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের মতামত নিয়ে করা হয়েছে। ওইটার (অন্তর্বর্তী সরকার) সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিক পজিশন (অবস্থান) নেই।

কার অধীনে নির্বাচন হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকার যদি ১৩তম সংশোধনীর (তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষণার রায়) রায়ের পর আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সে ফর্মেটে চলে যাবে।

এক সাংবাদিক প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকার কি সেটা করতে পারবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কেন পারবে না? নিশ্চয়ই পারবে।

সেক্ষেত্রে নতুন সরকার ফর্ম করতে হবে নাকি, এই সরকারই ওই ফর্মেটে যাবে? এটা (অন্তর্বর্তী সরকার) কি রিপ্লেস হয়ে যাবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই (অন্তর্বর্তী) সরকারই রিনেমড হবে। যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি, যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবেন ওনারাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং এটা (সদস্য) হবেন। লেবেলটা চেঞ্জ হবে। এটায় সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। ’

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার