ভোটার এলাকা পরিবর্তনে যুক্ত হতে যাচ্ছে ফেস ভেরিফিকেশন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৩, সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

 

ভোটার এলাকার পরিবর্তনের ক্ষেত্রে অনিয়ম রোধে ব্যক্তির ফেস ভেরিফিকেশনের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। ইতোমধ্যে ইসি সচিবকে সুপারিশগুলো লিখিত আকারে জমা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি)  এম. মাজহারুল ইসলাম নেতৃত্বে গঠিত ভোটার স্থানান্তর ও জাতীয় পরিচয়পত্র সেবা সহজিকরণ কমিটি এমন সুপারিশ করেছে।

এতে বলা হয়েছে, ভোটার স্থানান্তরের জন্য ফি আরোপ করা যেতে পারে। জাতীয় পরিচয়পত্র সংশোধন/হারানো কার্ড উত্তোলনের ন্যায় প্রতিবার ফি আরোপ করা যেতে পারে। এতে করে বারবার স্থানান্তরের হার/প্রবণতা কমে আসবে।

এছাড়াও একজন ভোটার সর্বমোট কতবার স্থানান্তর করতে পারবে এবং নির্বাচনকালীন সময় স্থানান্তর করতে পারবে কিনা তা বিধির আওতায় আনা প্রয়োজন।

অন্যদিকে নির্বাচনের প্রার্থীতা থেকে বিরত রাখতে বা নিজস্ব ভোট ব্যাংক বাড়াতে দুষ্কৃতিকারীগণ কর্তৃক সম্ভাব্য প্রার্থী/ ভোটারের অজান্তে মাইগ্রেশন আবেদন দাখিল করা হয়। ব্যক্তির অজান্তে যেন ভোটার স্থানান্তর না করতে পারে সেজন্য বর্তমানে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে আবেদন দাখিল করতে হয়।

এছাড়া স্থানান্তর প্রক্রিয়া সহজ করার জন্য স্বশরীরের আবেদনের পাশাপাশি অনলাইনে আবেদন দাখিল করার সিস্টেম চালু করা যেতে পারে। এক্ষেত্রে অনলাইনে ব্যক্তির লাইভ ফেস ভেরিফিকেশন এবং ব্যক্তির আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধিত সিম (যা এনআইডি ডাটাবেজে থাকবে) এর সমন্বয়ে ম্যাচিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করে আবেদন দাখিল করার ব্যবস্থা করা যেতে পারে।

এর আগে কাজী হাবিবুল আউয়াল কমিশনও ভোটার এলাকা পরিবর্তনে কিছু বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল৷ তবে তারা সেগুলো বাস্তবায়নের আগেই পদত্যাগ করে গত ৫ সেপ্টেম্বর চলে যান।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার