একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে: অ্যাটর্নি জেনারেল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৪, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ সম্মেলনে যোগ দিয়ে দিয়ে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের নামে গণতন্ত্র হত্যা করেছে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দেশে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, সেখানে একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে।’

বুদ্ধিজীবী দিবসের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জুলাই আন্দোলনে বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে ৭০ জনের মরদেহ দাফন করেছে। তারা কি এমন মানবতাবিরোধী অপরাধ করেছে যার কারণে তাদের দলের কেউ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসেনি?’

অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া বক্তব্য রাখেন। এসময় তিনি দেশের স্বার্থে সবাইকে মানবাধিকার রক্ষার জন্য সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমানসহ বিচারক, পুলিশ, শিক্ষাবিদসহ বিভিন্ন ঘটনার ভুক্তভোগীরা উপস্থিত হন। এর আগে, সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার