ওবায়দুল কাদের মারা গেছেন? যা জানা গেল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন বলে দাবি করা হয়েছে।

টিকটকে প্রচারিত ‘ওবায়দুল কাদের মারা গেছে’ শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মারা গেছেন তিনি। ওই ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে।

তবে বিষয়টি সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওই প্রতিবেদনে বলা হয়, ওবায়দুল কাদের মারা যাননি বরং ২০২১ সালে তার অসুস্থতার ঘটনার পুরোনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আলোচিত দাবিটি যাচাইয়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেলে ‘দুপুরের সময় | দুপুর ২টা | ১৪ ডিসেম্বর ২০২১ | Somoy TV Bulletin 2pm | Latest Bangladeshi News’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একাংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালের ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এ ছাড়া আলোচিত ভিডিওতে মূল প্রতিবেদনের অংশের সঙ্গে ‘মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর’ শীর্ষক অংশটুকু সম্পাদনা করে বসানো হয়েছে। মূল প্রতিবেদনের কোথাও ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই।

উল্লেখ্য, এর আগেও ইন্টারনেটে ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সে সময়ে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। সুতরাং, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার