সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২০, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব এবং যুগ্নসচিব পদে পদোন্নতির জন্য ক্যাডারবহির্ভূতদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণসহ বিভিন্ন দাবিতে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানের কক্ষের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবস্থান নেন।

তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত ৬ নভেম্বর আন্ত:মন্ত্রণালয় সভা হয়েছে। কিন্তু ২০ দিন পার হয়ে গেলেও সভার কার্যবিবরণী এখনো অনুমোদন হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের প্রতিনিধি নানা অজুহাতে কালক্ষেপণ ও তালবাহানা অব্যাহত রেখেছেন। ফলে কর্মচারীদের মনে ক্ষোভ, হতাশা ও অস্থিরতার সৃষ্টি হয়েছে।’

এর আগে সোমবার সকাল ১১টার দিকেও একই দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী সংগঠিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডির অতিরিক্ত সচিবের দপ্তরে উপস্থিত হয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। পরে তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগেও যান।

এছাড়া জাতীয় নবম পে-স্কেল ঘোষণা, আগের মতো টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনবর্হাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় ভাতা, ১০০ ভাগ পেনশন পুনবর্হাল এবং পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান কর্মকর্তা-কর্মচারীরা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার