ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৭, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

 

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের মধ্যেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষায় বসতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আগে এক্ষেত্রে সময় লাগতো দুই মাস।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে রোববার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ ২ মাস পার হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে। তবে এর জন্য ফি প্রদান করতে হবে।

তিন স্তরের ফি’র মধ্যে অতীব জরুরি, জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অতীব জরুরি হিসেবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ৭ থেকে ১৫ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ৫০০০ টাকা, জরুরি ক্যাটাগরিতে ১৬ থেকে ৩০ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ৩০০০ হাজার টাকা এবং সাধারণ জরুরি ক্যাটাগরিতে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ২০০০ হাজার টাকা ফি দিতে হবে।

আরও বলা হয়, পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট/ক্যালেন্ডার তৈরিতে বিআরটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায়/বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার