ভোটের প্রচারণা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:০৬, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৩ পৌষ ১৪৩০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর একে একে শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল ও দায়ের নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া। এখন প্রতীক বরাদ্দ করার পালা। আজ (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। আজ থেকেই শুরু হবে ভোটের প্রচারণা।
যদিও প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা প্রচারণার কৌশল নিয়ে নিয়মিত বৈঠক আর সোস্যাল মিডিয়ায় সরব রয়েছেন। তবে আজ থেকে তারা নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাবেন। আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করবেন। সেই প্রচারণা ঘিরে সারাদেশে প্রার্থী ও কর্মী-সমর্থকদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।