কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি, যা বললেন আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ বিকাল ০৪:৩৫, মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া এই দাবিকে অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করার ঘটনা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হবার মতোই হবে।