ছাত্রশিবির কি জামায়াতের অঙ্গসংগঠন? যা বললেন সেক্রেটারি জেনারেল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩২, শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম পরিষ্কারভাবে জানিয়েছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামায়াতে ইসলামের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই, তবে তাদের সাথে আমাদের আদর্শিক সম্পর্ক রয়েছে।’

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবিরের সেক্রেটারি জেনারেল আরো বলেন, ‘আমরা যে ইসলামী আদর্শ অনুসরণ করি, জামায়াতও সেই আদর্শে বিশ্বাসী। আমাদের উদ্দেশ্য এক, তবে আমাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত হয়।’

জাহিদুল ইসলাম আরো উল্লেখ করেন, ‘গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরা সংগঠনটির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেনি। আমরা কখনো কাউকে জোর করে ছাত্রশিবিরে যোগ দিতে বলি না। আমাদের মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা নীতি-নৈতিকতা, দেশপ্রেম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখুক।’

এছাড়া, তিনি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য অন্যান্য সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো মাদকমুক্ত এবং শিক্ষার্থীবান্ধব হয়ে উঠুক, কারণ মাদক একজন শিক্ষার্থীকে ধ্বংস করে দেয়।’

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজকের শিক্ষার্থীরা যদি দেশ এবং সমাজে নেতৃত্ব দিতে চায়, তাদের অবশ্যই নিজেদের চরিত্র, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা এবং সাহস বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান এবং নেতৃত্বের গুণাবলী নিয়ে আরও গভীর আলোচনা প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের গড়ে তুলতে হবে।’

এছাড়া, চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, ‘আমরা স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা এবং একটি মাদক ও অস্ত্রমুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।’

অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন দুর্নিবার শিল্পীগোষ্ঠী।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার