মুক্তিযুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াতের আমির

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৪, শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল।

শুক্রবার (১৫ নভেম্বর) দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় স্বাধীনতা এলে সুফল পাওয়া যাবে না।

তবে এটি সত্য যে জামায়াত তখন এক পাকিস্তান চেয়েছিল। কিন্তু পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়ন ও দমননীতির কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আমরা স্বাধীন বাংলাদেশকে হৃদয়ে গ্রহণ করেছি।

জামায়াতের নিষিদ্ধকরণের প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলেই আমাদের নিষিদ্ধ করার চেষ্টা করে। তবে নিষিদ্ধের রাজনীতি সমর্থনযোগ্য নয়।

এটি জনগণের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটিও জনগণই ঠিক করবে।”

নির্বাচন নিয়ে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে জামায়াতের আমির বলেন, “বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচিত সরকারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে প্রয়োজনীয় সংস্কার করা উচিত। আমরা বারবার বলেছি, তাড়াহুড়ো না করলেও বিষয়টি দীর্ঘায়িত করা উচিত নয়।”
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার