মমতাজকে রুখতে লড়বেন জেলা আ.লীগের ৫ নেতা

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১১, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি মমতাজ বেগমকে রুখতে মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের ৫ নেতা। এদের মধ্যে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ আওয়ামী লীগের পৃথক ৫ জন ডাকসাইটের নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলটির ওই ৫ হেভিওয়েট নেতা ভোটের ময়দানে ব্যালটে প্রতিপক্ষ হয়ে আটঘাট বেঁধে নেমেছেন। উপজেলাসহ জেলার অনেক বর্ষীয়াণ নেতা মমতাজ বিরোধী অবস্থান নিয়েছেন। সিংগাইর উপজেলা পরিষদের দুই বারের  বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করতে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা যায়, মমতাজের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলু। তাকে নিয়ে মমতাজের মহাটেনশন! ইতোমধ্যে সিংগাইর উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ হরিরামপুরের অধিকাংশ চেয়ারম্যান একাট্টা হয়ে মাঠে নেমেছেন।

এদিকে দলের ত্যাগী নেতা দেশবরেণ্য ফুটবলার আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সাবেক এমপি সামসুদ্দিন আহমেদের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সারোয়ার আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া হরিরামপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান প্রকাশ্যে ঘোষণঅ দিয়ে এমপি মমতাজের বিপক্ষে অবস্থান নিয়েছেন।  

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার