ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৬, বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটির পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকারে তিনি এ মন্তব্য করেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আগাম ধারনা করে কোনো লাভ নেই। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় ধরনের কোন পরিবর্তন হবে না। আগামী ২–৩ মাস পর আমেরিকা কিভাবে প্রশাসন চালায় তা দেখেই ঢাকা সিদ্ধান্ত নেবো।’

গত মঙ্গলবার অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান রিপাবলিক্যান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নিতে যাচ্ছেন তিনি।

নির্বাচনে জয়ে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার নির্বাচনের ফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন, মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নতির শিখরে যাবে।

ডেমোক্রেটিক ও রিপাবলিক দুই দলেই ড. ইউনূসের বন্ধু আছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘ট্রাম্পের জয়ে সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করি আমরা।’

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার