৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গুগল-উইকিপিডিয়াকে লিগ্যাল নোটিশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৯, শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১ পৌষ ১৪৩০

ভুল তথ্য যোগ করার কারণে মানহানির অভিযোগে ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়া ও গুগলের কাছে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সাবেক বিডিআর প্রধান (বিজিবি) মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান (অব.)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এ নোটিশ পাঠান।

জানা যায়, নোটিশের কপি প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রপতির সামরিক সচিব, অ্যাডজুডেন্ট জেনারেল সেনা সদর, সচিব, যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়, সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের আইজিপির কাছে প্রেরণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, উইকিপিডিয়ার ক্যারিয়ার সেকশনে লেখা আছে— রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তৎকালীন মেজর এ এল এম ফজলুর রহমান কর্তৃক সেনা কাস্টডিতে নির্যাতিত হয়েছিলেন। যিনি (এ এল এম ফজলুর রহমান) পরবর্তীতে ২০০০ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাংলাদেশ রাইফেলসের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

এই স্টেটমেন্ট জেনারেল এ এল এম ফজলুর রহমানের দৃষ্টিগোচর হলে তিনি গত ২৫ মে বিষয়টি সংশোধন অথবা সরিয়ে ফেলার জন্য প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন। কিন্তু উইকিপিডিয়া কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ কারণে এ এল এম ফজলুর রহমান এই ৫০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠিয়েছেন।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার