প্রধান উপদেষ্টার সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি: অলি আহমদ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২১, বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ অপরিহার্য হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, একটি রাজনৈতিক দল পারলে কালই ক্ষমতায় বসতে চায়। ক্ষমতায় আসলে আত্মীয়-স্বজন পরিচয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে তারা।

এলডিপি সভাপতি বলেন, রাষ্ট্রপতি হচ্ছেন শেখ হাসিনার মাথা, তাই এটাই সরকারের জন্য বড় বাধা। রাষ্ট্রপতিকে অপসারণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, সনাতন ধর্মের লোকদের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকায় তারা আবার কথা বলা শুরু করেছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার