১৬ ডিসেম্বর অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিজয়ের দিন : জয়

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩২, শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১ পৌষ ১৪৩০

প্রধানমন্ত্রীর পুত্র ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

ওই পোস্টে জয় লিখেছেন, ১৬ ডিসেম্বর অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিজয়ের দিন, আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে, যা ইতিহাসের জঘন্যতম গণহত্যার সূচনা করে। জামায়াতে ইসলামীর বর্বর হায়েনাদের সঙ্গে যোগসাজশ করে এবং ধর্ষণ, গণহত্যা ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়।

তিনি লেখেন, এক সাগর রক্তের বিনিময়ে বিজয়ী হয় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের জন্মের পেছনে মূল আদর্শগুলোকে ধ্বংস করে পাকিস্তানের অসমাপ্ত লক্ষ্য অর্জনের জন্য জামায়াতে ইসলামকে ক্ষমতায় বসিয়েছিল বিএনপি।

তিনি আরও লেখেন, এই বিজয় দিবসের প্রাক্কালে আবারও বিএনপি-জামায়াত জোট আসন্ন নির্বাচন ঠেকাতে লাখো শহীদের আত্মত্যাগকে অসম্মান করতে এবং সাধারণ মানুষকে হত্যার জন্য প্রকাশ্যে মাঠে নেমেছে। আসুন, আমরা একটি গর্বিত জাতি হিসাবে আমাদের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার মূলনীতির পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার করি এবং একটি সমৃদ্ধ এবং স্মার্ট ভবিষ্যতের লক্ষ্যে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একাত্ম হই।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার