আমাদের হাতে খুব বেশি সময় নেই : জ্বালানি উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৪, শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

আমাদের হাতে খুব বেশি সময় নেই। রাজনীতিবিদরাও উসখুস করছেন ক্ষমতায় যেতে। আমরাও চাচ্ছি আগের পেশায় ফিরে যেতে। শনিবার (০২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জ্বালানি উপদেষ্টা বলেন, অন্য সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের পার্থক্য হলো, এই সরকার কোন কায়েমী স্বার্থের প্রতি দায়বদ্ধ নয়। সরকার হচ্ছে আমানত। হাজার হাজার কোটি টাকা খরচের সময় জনগণের স্বার্থের কথা মাথায় রাখা হবে এটাই প্রত্যাশা। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী।

উপদেষ্টা বলেন, এমন এক পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি যখন কোষাগারে টাকা নেই, বৈদেশিক মুদ্রা নেই। আমাদের হাতে খুব বেশি সময় নেই। রাজনীতিবিদরাও উসখুস করছেন ক্ষমতায় যেতে। আমরাও চাচ্ছি আগের পেশায় ফিরে যেতে। বিদ্যুৎ-জ্বালানি নিয়ে মানুষের মধ্যে ভীষণ অসন্তোষ ছিলো। তাই প্রথমেই আমরা দুর্নীতির অবকাঠামো সম্পূর্ণ ভেঙে দিতে চেয়েছি।

তিনি বলেন, কোন প্রকল্প থাকবে, বাদ দেবো কিংবা নেবো সেটা জানতে মানুষের কাছে যাচ্ছি। উন্নয়নকে জনগণের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছি।

সরকার কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ওপর নির্ভরশীল না মন্তব্য করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমাদের রাষ্ট্র পরিচালনার নীতি। সরকারকে আমরা আমানতদারি হিসেবে গ্রহণ করি। অন্তর্বর্তী সরকার যতোদিন আছে সেই আমানতদারি করবে। দুর্নীতি কমিয়ে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম চালাবো।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার