পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ বিকাল ০৪:০৮, মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মইউদ্দীন আব্দুল্লাহ ও দুই কমিশনার আছিয়া খাতুন এবং জহুরুল হক পদত্যাগ করেছেন।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন।