পলাতক পুলিশ সদস্যরা এখন 'সন্ত্রাসী' বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪২, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছেন, তারা এখন ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেখামাত্রই তাদের গ্রেপ্তার করা হবে। অপরাধীদের ক্ষেত্রে যে আইন, তাদের ক্ষেত্রে সে আইন প্রয়োগ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করছে, আমার কাছে এমন কিছু নাই যে দুই চারদিনে সেই অবস্থা থেকে বের করে আনব। বাস্তবতা হচ্ছে উন্নতি করেছে, আরও উন্নতি হবে।

তিনি বলেন, ফ্যাসিজ সরকারের নিয়োগ গত ১৫ বছর যাবত হচ্ছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশন আসতে হবে। একটা পার্টিকুলেট আইসোলেটেড নিয়ে আমি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। মানে বিগত সরকারের আমলে কিছু হয়তো মেরিটে গেছেন। কিন্তু যারা অন্যান্য ব্র্যান্ডে (দলীয় বিবেচনায়) গেছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিখাতে যান্ত্রিকীকরণ ও সারের দুর্নীতির বিষয়ে উপদেষ্টা বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা ইনকয়ারি করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার