শেখ মুজিবুর রহমান জাতির জনক না: তথ্য উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের দলীয় দিবসকে জাতীয় দিবস হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। এসব দিবস বাদ দেওয়া হবে জানিয়ে একইসঙ্গে তিনি বলেছেন, শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না।

বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে তিনি এই কথা বলেন। গণঅভ্যুত্থান সংক্রান্ত দিবস আসবে, এ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ইতিহাসকে নষ্ট করে ফেলেছে। শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে। যেভাবে তার মূর্তি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে, এটা একটা ফ্যাসিস্ট আইডিওলজির অংশ হয়ে গেছে। একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার, যে নতুন বাংলাদেশ সেখানে তো আমরা এই ফ্যাসিস্ট প্রবণতাগুলো রাখতে পারি না।

তিনি বলেন, আমরা তো ৭ মার্চকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না। আমরা শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না। যেটা আওয়ামী লীগ করেছিল, সেটা নির্মোহভাবে ইতিহাস নতুন করে লেখা হবে।

দিবস হিসেবে পালনের চর্চা, এটার একটা রাজনীতি আছে। গণঅভ্যুত্থানের সরকারে সেই রাজনীতিটা চলতে দিতে পারি না। এটা ধারাবাহিকভাবে নতুন বাংলাদেশে থাকবে না।

শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না- একথা উল্লেখ করে তিনি বলেন, এই ভূখণ্ডে অনেকের ভূমিকা আছে, অনেকেই লড়াই করেছেন।

১৯৪৭, ‘৫২, ৭১-এ অনেকের অবদান আছে উল্লেখ করে তিনি বলেন, একজন জাতির পিতা না, অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে।

তিনি বলেন, ৭ মার্চ গুরুত্বপূর্ণ দিবস, কিন্তু জাতীয় দিবস হওয়ার মতো গুরুত্ব রাখে না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে। আমরা শুধু ফ্যাসিস্ট পন্থায় আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া জাতীয় দিবসগুলোকে বাদ দিচ্ছি।

জাতীয় দিবসের তালিকায় নতুন দিবস যুক্ত হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, জাতীয়ভাবে পালন করা হচ্ছে এমন আটটি দিবস বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বুধবার (১৬ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই তথ্য পোস্ট করা হয়।

দিবসগুলোর মধ্যে রয়েছে-

১. ঐতিহাসিক ৭ মার্চ

২. ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস

৩. ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী

৪. ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী

৫. ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস

৬. ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস

৭. ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস

৮. ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার