শেখ হাসিনার উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া: ফারুক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৯, বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক দেশের মানুষের কাছে শেখ হাসিনার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

বুধবার (০২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দল-ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সারাদেশের প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা আজ ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিকে আপনি (শেখ হাসিনা) ১৪ তলা পর্যন্ত হেঁটে হেঁটে উঠিয়ে হাজিরা দিতে বাধ্য করেছেন। সেই ড. ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। অহংকার আল্লাহ কোনোদিনও ক্ষমা করেন না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না। তবে আপনার উচিত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।”

তিনি বলেন, “শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে তাহলে বিএনপি-জামায়াত এক কোটি আ.লীগকে হত্যা করবে। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি একটা আওয়ামী লীগের কর্মীর গায়েও আমরা হাত তুলিনি।”

তারেক রহমানের মামলা এখনো কেন প্রত্যাহার করা হলো না- এমন প্রশ্ন করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, কথা বলুক। যে কথাগুলো তিনি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে বলে আসছেন। তারেক রহমানের সাংগঠনিক নির্দেশ, রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশে শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুট রাখতে।”

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার