‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, অচিরেই দেশে ফিরবেন’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৬, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১

আত্মগোপনে থাকা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় বলেছেন, শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। তাঁকে জোর করে দেশ ছাড়া করা হয়েছে। শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন।

শনিবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ১৮ মিনিট কথা বলেছেন তিনি। লাইভে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বাংলাদেশকে জিম্মি বানিয়েছে। সারা দেশে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। বাংলাদেশে কখনও এমনটি হয়নি। আওয়ামী লীগ নেতাদের হত্যা করছে। পুলিশকে হত্যা করছে। পুড়িয়ে মারছে। বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষকদের বেইজ্জতি করছে। এসব নির্যাতনের বিচার একদিন বাংলাদেশে হবে।’

এদিকে, রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সিলেটের আদালত ও বিভিন্ন থানায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এসব মামলায় পাঁচটিতে আনোয়ারুজ্জামানকে অন্যতম আসামি করা হয়েছে।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি পদত্যাগ করেননি। তাকে জোর করে দেশছাড়া করা হয়েছে। দেশে থাকলে তাকে হত্যা করা হতো। তিনি (শেখ হাসিনা) অচিরেই বাংলাদেশে ফিরবেন।’

সিসিকের সাবেক মেয়র বলেন, ‘হত্যার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। যে অন্যায় ও নির্যাতন তারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করতে হবে।’

এসময় স্থানীয় সরকার থেকে তাকে অপসারণ প্রসঙ্গে আনোয়ারুজ্জামান বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে তারা দেশে হামিদ কারজাই মার্কা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চায়।’

তার এই ভিডিও বার্তার পর মন্তব্যের ঘরে বেশিরভাগ মানুষ নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।

দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই আনোয়ারুজ্জামান ভারত হয়ে লন্ডনে চলে যান। তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে নিজ বাসায় অবস্থান করছেন।

সূত্র জানায়, গত রবিবার (১৮ আগস্ট) কলকাতা থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান আনোয়ারুজ্জামান চৌধুরী। সেখান থেকে তিনি বাসায় চলে যান। তবে যুক্তরাজ্যেও তিনি নিরাপত্তার শঙ্কায় বাসার মধ্যেই অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে এখনও বাসার বাইরে বের হননি।

২০২৩ সালের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পঞ্চম নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান। ওই বছরের ৭ নভেম্বর নগরভবনে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার