বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে 'সবার পাশে আমরা ফাউন্ডেশন'

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৩, শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯ ভাদ্র ১৪৩১

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১১ জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এমন পরিস্থিতির মধ্যে 'সবার পাশে আমরা ফাউন্ডেশন' এবং  'রিয়েলমি টিম'  যৌথভাবে কুমিল্লার লাকসামের বানভাসি মানুষের জন্য শুকনো খাবার ও ওষুধ বিতরণ করছে।

শনিবার (২৪ আগস্ট) এ অঞ্চলগুলোতে সংগঠনটির পক্ষ থেকে মেহেদী হাসান লিয়নের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবীদের সহায়তায় অসহায় মানুষদের মাঝে প্রয়োজনীয় পণ্যগুলো বিতরণ করা হয়।

সংগঠনটির সংশ্লিষ্টরা বলছেন, ফাউন্ডেশন ও রিয়েলমি টিম যৌথভাবে কুমিল্লার লাকসামের বানভাসি মানুষের জন্য শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ নিয়ে বন্যার পানিতে আটকে পরা অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

তারা আরও বলছেন, সামান্য এই উপহারে অসহায় মানুষদের সামান্য উপকার হবে। সর্বমোট ২০০ পরিবারকে আমরা সহযোগীতা করার চেষ্টা করেছি। সামনের দিনগুলোতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

জানা যায়, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। ‌এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি। এ পর্যন্ত ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন।

এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার