ড. ইউনূসের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১২, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১
অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ড. ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যার বর্তমান ও পূর্বের পরিস্থিতি এবং ভবিষ্যতে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।