বগুড়ায় শেখ হাসিনা ও কাদেরসহ ১০১ জনের নামে মামলা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০০, শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১ ভাদ্র ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ১০১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত সেলিমের বাবা সেকেন্দার আলী। মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগষ্ট বগুড়ার সাতমাথা এলাকায় আন্দোলনকারীদের ওপর ককটেল ও পেট্রোলবোমা দিয়ে হামলা চালানো হয়। এ সময় আহত হন শিক্ষক সেলিম। পরে পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার, আমিনুল ইসলাম, আরিফুর রহমানসহ হামলাকারীরা তাকে বেধড়ক পেটায়। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত হলে সেখান থেকে সরে যায় হামলাকারীরা।

এর আগে, মোহাম্মাদপুরে শিশু জোবায়েদ হোসেনকে র‍্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গু‌লি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাসহ ১৪ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ আগস্ট) মামলা দায়ের করে শিশু‌টির মামা আব্দুল্লা আবু সাঈদ।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ মন্ত্রী ও পুলিশ, র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়।

এছাড়া, শেরেবাংলা থানা এলাকায় শাহাবু‌দ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হ‌য়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে এ নিয়ে ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি হত্যা মামলা আর একটি অপহরণ মামলা। অন্যদিকে, তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি অভিযোগ জমা পড়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার