এবার প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০০, মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২৯ শ্রাবণ ১৪৩১
সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ)।
একইসঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।
মঙ্গলবারের (১৩ আগস্ট) মধ্যে তাদের এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। তফসিলি ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের মধ্যে থাকবে।
এছাড়া একইদিন সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও স্ত্রী উম্মে কুলসুম, ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।