দুই পুলিশ কমিশনার ও ১০ এসপি রদবদল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:১৬, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। এতে করে বরিশাল ও সিলেট মহানগরের পুলিশ কমিশনার এবং পিরোজপুর, হবিগঞ্জ, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার এসপিকে বদলি করবে বাধা থাকল না।

এর আগে রোববার (১০ ডিসেম্বর) ভোটকে সামনে রেখে ইসি বরিশাল ও সিলেট মহানগরের পুলিশ কমিশনার এবং ৫ জেলার এসপিদের বদলির বিষয়ে চিঠি দেয়। সোমবার বদলি করে কর্মকর্তাদের তালিকা ইসি সচিবালয়ে পাঠায় জননিরাপত্তা বিভাগ।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুইজন পুলিশ কমিশনার ও দুইজন ডিআইজি পদে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়ন এবং ১০জন পুলিশ সুপার/উপ-পুলিশ কমিশনার পদে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। “পুলিশ কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে অনাপত্তি প্রদান করেছেন  ইসি।”

আগামী ৭ জানুয়ারি ভোটের আগে মাঠ প্রশাসনে রদবদলের উদ্যোগের অংশ হিসেবে একই থানায় ৬ মাসের বেশি সময় ধরে কর্মরত ওসি এবং এক বছরের বেশি সময় ধরে কর্মরত ইউএনওদের বদলির নির্দেশনা দেয় ইসি। সেই ধারাবাহিকতায় সবশেষ বদলির নির্দেশনা দেওয়া হয়।

বদলি হলেন যারা-

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইলিয়াছ শরীফকে বদলি করে পাঠানো হয়েছে ঢাকায় পিআইবি’র ডিআইজি হিসেবে; ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেনকে বদলি করা হয়েছে এসএমপির কমিশনার হিসেবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলামকে পাঠানো হয়েছে মেট্রোরেলের (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) ডিআইজি করে এবং মেট্রোরেলের ডিআইজি জিহাদুল কবিরকে পাঠানো হয়েছে বিএমপির কমিশনার হিসেবে।

পিরোজপুরের এসপি মোহাম্মদ শফিউর রহমানকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার এবং পিবিআইয়ের এসপি মোহাম্মদ শরীপুল ইসলামকে পিরোজপুরের এসপি করা হয়েছে। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার