কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার, যা জানালেন আসিফ নজরুল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪০, শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ২৬ শ্রাবণ ১৪৩১

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে, অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে আইন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারাদেশের সংস্কার। এই দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে, অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে।”

সাইবার আইন নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “সাইবার নিরাপত্তা আইনের শিকার আমি নিজেও। অতএব এই আইনটিকে ভালোবাসার কোনো কারণ নেই।”

প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন।”

তিনি বলেন, “ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাকে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি ফুলকোর্ট সভা ডেকেছিলেন। এটি ঠিক করেননি।”

এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে সচিবালয়ে আসেন আসিফ নজরুল। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার