অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৬, বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ২৪ শ্রাবণ ১৪৩১

শেখ হাসিনার সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাত সাড়ে ৮টায় এই সরকারের উপদেষ্টারা শপথ নেবেন। এ লক্ষে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।

এরই অংশ হিসেবে সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি গাড়ি। সরকারি পরিবহন পুল ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, পরিবহন পুল থেকে পাঠানো গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে। এসব গাড়িতে চড়েই বঙ্গভবনে শপথ নিতে যাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

এসব গাড়ির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ অত্যাধুনিক সিরিজের গাড়ি। অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়িও দেখা গেছে। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা।

এছাড়া মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়িও রয়েছে, যার মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছ, গাড়িগুলো উপদেষ্টাদের বাড়িতে গিয়ে তাদের নিয়ে বঙ্গভবনে যাবে।

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও জনরোষের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার