রাজনীতিতে আর ফিরবেন না হাসিনা: বিবিসিকে জয়

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:১১, সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ২১ শ্রাবণ ১৪৩১

রাজনীতিতে আর কোনদিন ফিরবেন না শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জয় বলেছেন, এত কঠোর পরিশ্রমের পরও সংখ্যালঘুরা তাঁর বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।

সজিব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, ‘আমার মা আর রাজনীতিতে ফিরবেন না।’

তিনি আরও বলেছেন, ‘এত কঠোর পরিশ্রমের পরও সংখ্যালঘুরা তাঁর (শেখ হাসিনার) বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।’

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারের সঙ্গে কথা বলার সময় সজীব ওয়াজেদ জয় জানান, তাঁর মা রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন।

শেখ হাসিনার উপদেষ্টা জয় আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।’

বিক্ষোভকারীদের দমনে শেখ হাসিনা সরকার কঠোর মনোভাব দেখিয়েছে এই অভিযোগ অস্বীকার করে জয় আন্দোলনকারীদের ইঙ্গিত করে বলেন, ‘আপনারা গতকাল ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছেন। সুতরাং, জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন?’

উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক শ মানুষ মারা গেছেন। যাদের অধিকাংশই বিক্ষোভকারী।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার