বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ বন্ধ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৯, সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ২১ শ্রাবণ ১৪৩১

দেশজুড়ে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে দেশ ছাড়ার প্রেক্ষাপটে দেশে উদ্ভূত উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সঙ্গে সকল ট্রেন যোগাযোগ বন্ধ করেছে ভারত।

সোমবার বিকালে ভারতীয় রেলওয়ের এক মুখপাত্রের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স ও ইকোনোমিক টাইমস।

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে তিনটি ট্রেন। এগুলো হচ্ছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন।

ট্রেনগুলোর চলাচল বন্ধের কথা জানানো হলেও কখন চালু হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশে গেল জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা হলে তা রূপ নেয় সরকার পতনের এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অসহযোগের দ্বিতীয় দিন সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকামুখী জনস্রোতের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসে। এরপর তার সরকারি বাসভবন গণভবন দখলে নেয় জনতা।

প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবরের পর ঢাকার রাস্তায় মিছিল বের করে আনন্দ-উল্লাস করছে মানুষ। আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও স্থাপনায় অগ্নিসংযোগের খবর এসেছে।

চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার