দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৬, সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ২১ শ্রাবণ ১৪৩১
আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ছেড়েছেন।
এই সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন।
জানা গেছে, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।
এএফপি জানিয়েছে, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
বিষয়ঃ
আওয়ামী লীগ
শেখ হাসিনা