প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ বিকাল ০৫:৪৩, শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১৯ শ্রাবণ ১৪৩১
সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার (৪ আগস্ট) থেকে খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাইমারি ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
এর আগে দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছিল।