রোববারের মধ্যে ‘সরকারকে পদত্যাগের’ আলটিমেটাম

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:০০, শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১৮ শ্রাবণ ১৪৩১

কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

সরকারকে পদত্যাগের জন্য আগামী রোববার পর্যন্ত সময় বেধে দিয়ে আলটিমেটাম দিয়েছেন তারা।

আজ শুক্রবার (০২ জুলাই) বিকালে দ্রোহযাত্রার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে।

এর আগে জুমার নামাজের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সাধারণ জনতা জড়ো হতে শুরু করেন।

এরপর তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে শিক্ষার্থী-জনতার সম্মিলিত উদ্যাগে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ। এতে সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে উপস্থিত সর্বস্তরের মানুষ ‘আমার ভাই মরল কেন, স্বৈরাচার জবাব চাই। রক্তের ডাক দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক। জ্বালো জ্বালো আগুন জ্বালো’- এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিন প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলের সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়েল অধ্যাপক আসিফ নজরুল, সহযোগী অধ্যাপক ড. সামিনা লুতফাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ করতে দেখা যায়।

প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে আনু মুহাম্মদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আন্দোলনের মাঝে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন। আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছি। এরকম নারকীয় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখিনি।’

শহিদ মিনারে সমাপনী বক্তব্যে চিকিৎসক হারুন অর রশিদ বলেন, ‘আজকে সারা দেশে, সারা  ঢাকা শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্র-শিক্ষক, অভিভাবক, চিকিৎসক, জনতা, আইনজীবী, সাংবাদিক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সবাইকে আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ।

সরকারের উদ্দেশে চিকিৎসক হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আর এখনো যারা কারাগারে রয়েছে তাদেরও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। কারণ, আপনারা শাসন ক্ষমতা হারিয়ে ফেলার অযোগ্যতা প্রদর্শন করেছেন।’

ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি রাগীব নাঈম বলেন, ‘আগামী রোববারের মধ্যে গ্রেফতার সব শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে। আগামী রোববারের মধ্যে কারফিউ তুলে নিতে হবে। আগামী রোববারের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। আগামী রোববারের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। যদি এই দফা দাবি পূরণ না হয়, আগামী রোববার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের মনে থেকে গণমিছিল শুরু হবে।’

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার