ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪২, বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১৬ শ্রাবণ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাতবরণকারী সকলের স্মরণে জাতীয় শোক দিবস পালনে আজ থেকে এক মাসের কর্মসূচী পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (৩১ জুলাই) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী হাসান ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহাবিজয়ের মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাতবরণকারী সকলের স্মরণে জাতীয় শোক দিবস পালন এবং ২১ আগস্ট বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অকুতোভয় সারথি, বাংলার গণমানুষের পরম আস্থা ও নির্ভরতার একমাত্র ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচিত গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারী সকলের স্মৃতিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন, ছাত্রসমাজের নির্ভরতা-নিশ্চয়তার স্থায়ী ঠিকানা, তারুণ্যের পথনির্দেশক বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে।

কবে কোন কর্মসূচী পালন করা হবে সেটিও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে–

৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং তার জীবন-কর্মের ওপর উন্মুক্ত স্মৃতিচারণ ও আলোচনা।

৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন।

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৪৯তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ।

১৬ আগস্ট সকল মাদ্রাসায় বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল।

১৭ আগস্ট ২০০৫ সালে জামায়াত-বিএনপির সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেশব্যাপী ‘সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশ’।

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং ‘শেখ হাসিনা: তুমি অবিচল, অকুতোভয়, অপ্রতিরোধ্য, দুর্জয়’ শীর্ষক পদযাত্রা।

২৪ আগস্ট নারীনেত্রী আইভী রহমানের ২০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন।

২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং ‘চির উন্নত শির: নজরুল থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’ শীর্ষক সংগীত, কবিতা, গল্পপাঠ।

৩১ আগস্ট বাঙালির চিরতম শোকের মাস আগস্ট স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘লক্ষ মুজিব ঘরে ঘরে’ শীর্ষক সমাবেশ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার