নির্বাচন বানচালে সহিংসতা, মিথ্যাচার করছে বিএনপি-জামায়াত : জয়

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫২, সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয় বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এমন দাবি করে আসন্ন নির্বাচন বানচালে অগ্নিসংযোগসহ সহিংসতা চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। অথচ তারা নির্বাচনেই অংশ নেয়নি। আন্দোলন ডেকে নিজেদের ঘরোয়া সভা-সমাবেশ করছে। তারপর গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগ করছে। শনিবার (০৯ ডিসেম্বর) রাতে এক্সে (টুইটার) তার ভ্যারিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন।

পোস্টের সঙ্গে পাঁচ মিনিটের একটি ভিডিও সংযুক্ত করেছেন তিনি। ভিডিওতে বলা হয়, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ভিডিও চিত্রে দেখা যায়, বিএনপি জামায়াতের বেশিরভাগ মিছিলেই ২০-৩০ জনের বেশি জমায়েত ছিল না। যাতে বোঝা যায়, জনগণ তাদের এই দাবির সঙ্গে একমত নয়। সাধারণ জনগণ তাদের কর্মসূচিতে রীতিমতো বিরক্তি প্রকাশ করছেন। ২০২২ সাল থেকে তারা একাধিক কর্মসূচি ডাকলেও সেসব ছিল জনসমর্থনহীন। জনগণের সমর্থন হারিয়ে বিএনপি-জামায়াত সরকারকে বিভিন্ন হুমকি ও আল্টিমেটাম দেয়ার পাশাপাশি সহিংসতার হুমকিও দিচ্ছে বলেও জানান সজীব ওয়াজেদ।

ওই ভিডিওতে বলা হয়, আমান উল্লাহ আমান গত বছর বলেছিলেন, ১০ ডিসেম্বরের পর থেকে দেশ চলবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে। ওই সময়ও সহিংসতা ছড়িয়ে পড়ে। মূলত দলটির দীর্ঘ মেয়াদি সহিংসতার পূর্বাভাস ছিল ওই আল্টিমেটাম। বিএনপি নেতারা প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়েও বিভিন্ন সময় হুমকিধামকি দিয়ে বক্তব্য দিয়েছেন। মির্জা ফখরুলের সঙ্গে একই মঞ্চে থাকা নেতা প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন ১৯৭৫ সালের মতো ঘটনা ফের ঘটানোর। যদিও পরবর্তীতে তাকে দল থেকে তিরস্কার করা হয়েছে। এমনকি এই ঘটনাকে সরকারেরই কাজ বলেও অভিহিত করেন বিএনপি নেতারা।

আরও বলা হয়, রাজশাহী বিএনপির নেতা আবু সাইদ চাঁদের হুমকি দেওয়া ওই বক্তব্যের সমর্থনে একটি বেসরকারি টিভি চ্যানেলে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে সহযোগিতা করতে চাঁদ ওই বক্তব্য দিয়ে থাকতে পারেন। এতে আরও বলা হয়, সন্ধ্যার পর ও রাতে ’হিট আ্যান্ড রান’ পদ্ধতিতে হামলা চালানো হয়েছে। চার থেকে পাঁচজন মোটরসাইকেলে করে এসে আগুন দিয়ে পালিয়েছে। গত এক মাসের মধ্যে এরকম ঘটনার সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কারো কারো কাছে পেট্রোল বোমা পাওয়া গেছে। যদিও বিএনপি বিভিন্ন মিশনে চিঠি পাঠিয়ে দাবি করেছে, এসব ঘটনায় আওয়ামী লীগ জড়িত। সেখানে বিএনপি তাদের নেতা হিসেবে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানের উদ্ধৃতি দিয়েছেন৷ অথচ, তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেছিলেন।

সজিব ওয়াজেদ জয় বলেন, বাইডেনের উপদেষ্টা পরিচয়ে মিয়া আরেফি নামে এক ব্যক্তি বিএনপির কার্যালয়ে গিয়ে দেশে শাসন ব্যবস্থা পরিবর্তনসহ সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেন। ওই ঘটনার নেপথ্যের কারণ বেরিয়ে এলে সেটি বিএনপিকে ব্যাপক সমালোচনার মধ্যে ফেলে। রুহুল কবির রিজভী থেকে শুরু করে বিএনপির ভ্যারিফাইড বিভিন্ন পেজে দাবি করা হচ্ছে, চলমান সহিংসতায় জড়িত সরকার। অথচ সুশীল সমাজ ও সংখ্যালঘু সমাজের উদ্বেগের বিষয়ে তারা চুপ। ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর নেতারা প্রকাশ্যে শরীয়াহ আইন করার কথাও জানায়।

সংখ্যালঘু নেতাদের বরাত দিয়ে সজীব ওয়াজেদ জানান, দশক জুড়ে সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতন চালালেও বিএনপি-জামায়াত ক্ষমা চায়নি। বরং জামায়াত নেতা সাইদিকে চাঁদে দেখা গেছে এমন গুজব ছড়িয়েছে দলগুলো। নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত নানা প্রচেষ্টা চালাচ্ছে। ৩১ অক্টোবর থেকে তাদের সঙ্গে যৌথ কর্মসূচি পালন করছে জামায়াত। দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান নানাভাবে সাফাই দিয়ে আসছেন। যা তার বিশ্বাসযোগ্যতাকেও ক্ষুন্ন করেছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার