ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে যা জানালেন উপাচার্য

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৪, শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেছেন, প্রশাসনের সব শক্তি প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যেহেতু পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, তাই শিগগিরই খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (২৬ জুলাই) সকালে উপাচার্যসহ শিক্ষকদের একটি দল প্রথমে পরিদর্শন করে রোকেয়া হল। এরপর স্যার এ এফ রহমান হল ঘুরে দেখেন তারা।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে হলসমূহ সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গুলিসহ যা হয়েছে তার কোনটিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছিল না। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন হল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাস্টারদা সূর্যসেন ও স্যার এ এফ রহমান হল।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি বলেছে, বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন হলের ৩০০টি রুম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাবি প্রশাসন বলেছে, বিশ্ববিদ্যালয় খোলার পর শুধু বৈধ শিক্ষার্থীরাই হলে থাকার সুযোগ পাবেন।

রোকেয়া হলের প্রভোস্ট ড. নিলুফার পারভীন বলেছেন, আরও বড় ধরনের সহিংসতা এড়াতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি আমরা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার