কোটা আন্দোলন নিয়ে মমতার যে মন্তব্যে আপত্তি জানাল বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৮, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও বিভিন্ন সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিক্রিয়ায় এবার আপত্তি জানাল বাংলাদেশ।

ইন্ডিয়া টুডে, এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে বলছে, ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে সম্প্রতি মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে মমতা বলেন, ‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে। ওখানকার পরিস্থিতির জন্য আমার সহমর্মিতা রয়েছে।’

রোববার (২১ জুলাই) কলকাতার এক জনসভায় মমতা বলেন, ‘আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না। কারণ, ওটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে।’

তবে, এরপর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেন মমতা। তিনি বলেন, ‘কিন্তু আমি এটুকু বলতে পারি, কেউ যদি আমাদের দরজায় কড়া নাড়ে আমরা তাদের আশ্রয় দেব। এটা জাতিসংঘের কনভেনশনের প্রস্তাবে রয়েছে। যেখানে বলা আছে, বিপদে পড়ে কেউ আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিতে হবে।’  

এনডিটিভি বলছে, মমতার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়ে বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যে নোট দিয়ে জানিয়েছি।’

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ থেকে আরও বলা হয়, এতে করে সন্ত্রাসীরা ফায়দা নিতে পারে। জাতিসংঘের কনভেনশন এই পরিস্থিতিতে খাটে না। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার