ছাত্রলীগের কাউকে পাঠদান না করানোর ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৯, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩ শ্রাবণ ১৪৩১

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ করা শিক্ষার্থীদের ক্লাস না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা।

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা। বুধবার (১৭ জুলাই) উম্মে ফারহানা নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ফেসবুক দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বিভাগের কোসো শিক্ষার্থী যদি কোনোভাবে ছাত্রলীগের কোনো কমিটির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তারা যেন আমার ক্লাসে না আসেন। অন্য বিভাগে সাধারণত আমি কোর্স নিই না। নিলেও তাদের জন্যও একই কথা প্রযোজ্য হবে।’

তিনি লিখেছেন, ‘যারা লোভে পড়ে নিরস্ত্র সতীর্থদের শারীরিক আঘাত করে তারা আমার ছাত্র হতে পারে না। এই নৈরাজ্য আর অরাজকতার মধ্যে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অন্তত এইটুকু নিশ্চিত করতে চাই যে, অন্যায় ও জুলুম যারা করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

এরই মধ্যে শিক্ষিকার এই ফেসবুক পোস্ট অনেকে শেয়ার দিয়ে প্রশংসা করেছেন। অনেকে ইতিবাচক মন্তব্য করেছেন।

এ বিষয়ে সহকারী অধ্যাপক উম্মে ফারহানা বলেন, ‘যার যা ইচ্ছে সে যেকোনো দল করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার সেটা নিয়ে কোনো কথাও বলা উচিত নয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের শিক্ষার্থীরা যে অমানবিক নিষ্ঠুর আচরণ সতীর্থদের সঙ্গে করেছেন, সেজন্য আমি মর্মাহত। তাই ছাত্র হিসেবে তাদের আমি পরিত্যাগ করতে চাই।’

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার