বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ বিকাল ০৪:৫০, রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে একাদশ দফায় আরও দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ও বুধবার (১৩ ডিসেম্বর) এ অবরোধ পালন করবে দলটি। রোববার (১০ ডিসেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে।
এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতাভুক্ত থাকবে।